নাসিম শাহর ফোন ভেঙে উপহার দিলেন রিজওয়ান

- Advertisement -

অনুশীলনে প্রায়শই চোটে পড়ার ঘটনা ঘটে। তেমনি ঘটে বেশ কিছু মজার ঘটনাও। এবার তেমনই এক ঘটনা সামনে এসেছে। অনুশীলনে নাসিম শাহর ফোন ভেঙে ফেলেছেন ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। পরে সেটি ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। শুধু প্রতিশ্রুতি নয়, কথাও রেখেছেন রিজওয়ান। নাসিমকে ফোন উপহার দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

অনুশীলনে নাসিমকে অন সাইডের উপর দিয়ে একটি স্লগ শট খেলেন রিজওয়ান। আর সেই বলটি ড্রেসিংরুমের বাইরে নাসিমের ফোন যেখানে রাখা হয়েছিল সেখানে উড়ে গিয়ে পড়ে। আর তাতেই ভেঙে যায় নাসিমের ফোন। পরে রিজওয়ান তাকে ফোনটি ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তাছাড়া ওই ফোনটিতে নাসিমের বিমান টিকিট সংরক্ষিত ছিল।

পরে দেখা যায়, রিজওয়ান তার কথা রেখেছেন। বোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে, নাসিম শাহকে তার ফোন উপহার দেন রিজওয়ান। যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। রিজওয়ানের কাছ থেকে ফোন পেয়ে নাসিমকেও বেশ খুশি দেখিয়েছে।

উল্লেখ্য, পাকিস্তান দল এখন নিউজিল্যান্ডে অবস্থান করছেন। সেই সিরিজ এরইমধ্যে ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। চতুর্থ টি-টোয়েন্টিতে পাকিস্তান হেরেছে ১১৫ রানের বড় ব্যবধানে।

- Advertisement -

পছন্দের অন্যান্য খবর

- Advertisement -

আপনার মতামত দিন

Your email address will not be published.