কুষ্টিয়ার ভেড়ামারায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের ৪র্থতলায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন , কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত রকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, জুলাই গণঅভ্যুত্থানের ভেড়ামারা উপজেলা শাখার আহবায়ক সাজ্জাদ হোসেন, এনসিপি’র প্রতিনিধি রাজ, ভেড়ামারা গনঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক হ্রদয় হোসেন, ভেড়ামারা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী প্রমূখ। অনুষ্ঠানের সভাপতি (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, জুলাই এ সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি দীপ্তিময় ঘটনা। বিগত পনের বছরের বৈষম্যের অবসান ঘটানো এই অভ্যুত্থান বাংলাদেশের মানুষের জন্য নিয়ে এসেছে মুক্তির বার্তা, দিয়েছে বাক স্বাধীনতার পূর্ণ স্বাদ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যাদের আত্মত্যাগ আজ আমাদের স্বপ্ন দেখাচ্ছে, তাদের অসামান্য ত্যাগ ও স্মৃতির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের এই জুলাই গণঅভ্যুত্থান দিবস।###