অন্যের ভাগে কম পড়বে

শামসুল বারী উৎপল

- Advertisement -

কী যে আছে টাকাতে

বনানীতে থাকাতে

মার্সিডিজ বা পোর্সের চাকাতে,

কী বা আছে দুবাইয়ে

মানি ব‍্যাগ ও টু পাইয়ে

লাল নীল স্বর্গ ক্যানভাস আঁকাতে!

রাজকীয় বাড়িটায়

কেনই বা থাকা চাই

কুঁড়েঘরে ঘুম কি আসে না?

হেরেমের যত নারী

সুন্দরে কাড়াকাড়ি

প্রিয়জন কি ভালো বাসেনা!

 

বলনা তো কেন চুপ

রাঙা জলে এ কী রূপ

থাকতেই হবে নারী অঙ্গ?

যা চাও তা ই হবে

সাদা-কালো সব তবে,

জীবনেরই ভুল অনুসঙ্গ।

লোভ আর চাহিদার বন্যায়

লাল নীল কত কি অন্যায়

বেলা শেষে ভরা সব পাপেতে,

হিসেবেরই খাতাটায়

সাদা কালো পাতাটায়

তিনি করে দেবে ঠিক মাপেতে।

 

আমাকেই দেখোনা

কম ও বেশি লেখোনা

হিংসা ও লোভে ভরা মর্তে,

অল্প চাওয়াতে চলছে

সব তবু অর্ধেক জ্বলছে

পৃথিবীটা কৃষ্ণ আবর্তে।

এ ই তবে আছি বেশ

সে আর আমি বেলা শেষ

জল পড়া ভাঙা টিন বাড়িতে,

পান্তা মরিচ সাদা নুন

ক্ষুধা পেটে গুন-গুন

বেলা গেল সেই এক নারীতে।

 

সবই যদি তুমি চাও

একা একা খেয়ে নাও

অন্যের ভাগে কম পড়বেই,

দেখে দেখে কোনদিন

দলে বেঁধে ভূত ও জ্বীন

একদিন গলা চেপে ধরবেই।

‘পরিচয়’ যদি চাও

ক্ষুধাটারে রশি দাও

গলা টিপে মিথ‍্যাকে মারোনা,

জীবনটা তোমারই

ষোলো ছোঁয়া কুমারী

কে বলে তুমি কিছু পারোনা!

- Advertisement -

পছন্দের অন্যান্য খবর

- Advertisement -

33 Comments
  1. Trevor1516 says
  2. Finn2845 says
  3. Alberto2541 says
  4. Joe319 says
  5. Christine2170 says
  6. Carla221 says
  7. Wyatt3856 says
  8. Reed3946 says
  9. Connor318 says
  10. Leona191 says
  11. Vanessa2461 says
  12. Ruben152 says
  13. Gus229 says
  14. Kai213 says
  15. Jared405 says
  16. Juan761 says
  17. Marc4225 says
  18. Finn3312 says
  19. Darby162 says
  20. Celeste3080 says
  21. Alistair3331 says
  22. Molly654 says
  23. Asher1283 says
  24. pinas77login says

    Interesting points! Building a solid foundation – like a well-planned learning path – is key to any skill. I’ve been exploring how deliberate practice impacts results, and platforms like Pinas777 Login seem to prioritize that. It’s about more than just luck, right?

  25. Luis36 says
  26. Dawn1305 says
  27. Zachary2059 says
  28. Josie2291 says
আপনার মতামত দিন

Your email address will not be published.