মুক্ত মাঠে মুক্তি কিসে নেই তো জানা
নেই যে ক্ষমা জ্বলছে উম্মাহ কোন ভাবনা?
স্বপন দ্যাখে ভূবন মজে মরিচীকায়
মৃত্যূফাঁদে আর্তনাদের বিষ সূচিকায় ।
পাঁচকোনী আর ত্রিশূল, ক্রসের কোরাস হাঁক
নিরস জলসারঙ্গ লীলায় হয় খোরাক ।
ওরে কাঁদরে কাঁদ
নয় আযাদ,
মৃত্যু ফাঁদ।
ঐ দ্যাখ রবি যায়নি ডুবে জাগরে জাগ
শরাব পাত্র দে ফেলে তোরে কর ফারাক
আয়রে আয়
হরিৎ বরণ কার্ণিশের ছাদ তলায়
মুক্ত শ্বাসে আসবি আয় ।
(অপ্রকাশিত ‘অনল হাওয়া’ কাব্য গ্রন্থের কবিতাংশ)


